প্রশাসনিক
প্রতিষ্ঠাতার বাণী
মোঃ এরশাদ আলী
প্রতিষ্ঠাতা
প্রতিষ্ঠাতার বাণী
সকল প্রসংশা মহান আল্লার জন্য যিনি মানুষ সৃষ্টি করে কলমের সাহায্যে জ্ঞান দান করেছেন। অসংখ্য দরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারী মুহাম্মাদ (সাঃ) এর উপর ।
একটি সুস্থ্য জাতি গঠন উন্নতির উচ্চ শিখরে আরোহন করতে হলে ইসলামি শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষার সমন্নয় একান্ত প্রয়োজন। তাই মাদরাসা শিক্ষার বিকল্প নাই। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ১৯৭৩ ইং সনে নামাপাড়া কেরামতি দাখিল মাদরাসাটি প্রতিষ্ঠা করি।
আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটি কে কেয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখেন। আমিন।
সভাপতির বাণী
মোহাম্মদ ইকবাল হাসান আজাদ
সভাপতি
বাণী
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলাধীন ১ নং মইলাকান্দা ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে অবস্থিত লামাপাড়া কেরামতিয়া দাখিল মাদ্রাসাটি একটি দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সার্বিক শিক্ষা প্রসারে আগ্রনী ভূমিকা রাখায় সত্যিই আমি আনন্দিত। উক্ত প্রতিষ্ঠানটি ১৯৭৩ ইং সনে ফুরকানিয়া মাদ্রাসা হিসেবে আত্মপ্রকাশ করে সুদূর পথে যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে দাখিল স্তরে উন্নীত হয়। দেশ ও জাতির কল্যাণে জাতীয় মূল্যবোধ ও চেতনা সম্পন্ন, কর্মক্ষম ভবিষ্যৎ প্রজন্ম তৈরির জন্য এ ধর্মীয় প্রতিষ্ঠানটি ব্যাপক সম্প্রসারণ , গুণগত উৎকর্ষ সাধন এবং যুগপোযোগী করণ একান্ত অপরিহার্য বলে আমি মনে করি।
প্রতিষ্ঠান পরিচালনা ও সফলতা অর্জনে যাদের প্রচেষ্টা, প্রেরণা সহযোগিতা রয়েছে, আমি তাদের ইহলৌকিক ও পরলৌকিক মঙ্গল কামনা করছি। প্রতিষ্ঠান সংশ্লিষ্ট পরিচালনা কমিটি, শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রী এলাকাবাসী শুভাকাঙ্খী সহ যারা সার্বিক শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে আসছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আমি এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করছি ।
প্রতিষ্ঠান প্রধানের বাণী
সৈয়দ শহিদ উল্লাহ
সুপার
বাণী
পরম করুণাময় মহান রাব্বুল আলামিনের অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নামাপাড়া কেরামতিয়া দাখিল মাদ্রাসাটি একটি দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে ধর্মীয় শিক্ষা প্রসারের ভূমিকা রাখার তৌফিক দান করেছেন।
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলাধীন নামাপাড়া কেরামতিয়া দাখিল মাদরাসাটি ১ নং মইলাকান্দা ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে অবস্থিত। উক্ত মাদ্রাসাটি মফস্বল এলাকায় ধর্মীয় শিক্ষা বিস্তারে যে অনির্বাণ মশাল প্রজ্জ্বলিত করে আসছে তা সত্যিই গর্বের বিষয়। আমি আজ এ সুযোগে অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা, দাতা, সাবেক ও বর্তমান সকল সুযোগ্য শিক্ষাগুরু, পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য মন্ডলী, জ্ঞানদীপ্ত ছাত্র-ছাত্রীবৃন্দ সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। দেশ ও জাতির কল্যাণে জাতীয় মূল্যবোধ ও চেতনা সম্পন্ন কর্মক্ষম ভবিষ্যত প্রজন্ম তৈরীর জন্য এ দ্বীনি প্রতিষ্ঠানটির ব্যপক সম্প্রসারণ, গুণগত উৎকর্ষ সাধন এবং আরও যুগপোযোগী করণ অপরিহার্য। এজন্য মাদরাসা শিক্ষকদের আরও নিবেদিত ও ত্যাগী হওয়ার পাশাপাশি অবকাঠামোগত ও আর্থ সামাজিক উন্নয়নে সরকারের সু-দৃষ্টি কামনা করছি।
অত্র প্রতিষ্ঠানটি এলাকাবাসীর নিকট একটি প্রাণপ্রিয় দ্বীনি প্রতিষ্ঠান। এর স্বার্থে এ যাবতকাল পর্যন্ত সংশ্লিষ্ট সকল পরিচালনা পরিষদ, ছাত্র-ছাত্রী, শিক্ষক কর্মচারী , এলাকাবাসী এবং সহযোগিতায় প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্যের দিকে এগুচ্ছে তাদের ইহকাল ও পরকালের মুক্তি ও সফলতা কামনা করছি।
পরিশেষে অন্তরের অন্তস্থল থেকে দোয়া করছি ,আল্লাহ যেন এ প্রতিষ্ঠানটি কে কেয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখেন। আমিন চুম্মা আমিন ।।
| ছবি | নাম | পদবী |
|---|---|---|
|
মুহাম্মদ ইকবাল হাসান আজাদ | সভাপতি |
|
মোঃ এরশাদ আলী | প্রতিষ্ঠাতা সদস্য |
|
সৈয়দ শহিদউল্লাহ | সদস্য সচিব |
|
মোঃ আবু বকর সিদ্দিক | অভিভাবক সদস্য-১ |
|
মোঃ নুরুল ইসলাম | অভিভাবক সদস্য-২ |
|
মোঃ আনোয়ার হোসেন | অভিভাবক সদস্য-৩ |
|
মোঃ বোরহান উদ্দিন সরকার | সাধারণ শিক্ষক প্রতিনিধি-১ |
|
রাবেয়া খাতুন | সাধারণ শিক্ষক প্রতিনিধি-২ |
|
শারমিন আক্তার | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | নবায়ন ও স্বীকৃতির মেয়াদ | অনুমতি ও স্বীকৃতিপত্র আপলোড |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | অনুমতিপত্র আপলোড | |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | এমপিও নম্বর | অনুমোদিত তালিকা আপলোড |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | জাতীয়করণ নম্বর | অনুমতিপত্র আপলোড |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||